৬৩০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ

৬৩০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

আজ রবিবার সকাল ১০টার দিকে জাহাজটি কক্সবাজার থেকে ছয় শ’র বেশি পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। বেলা ৩টার দিকে জাহাজটির সেন্টমার্টিনে পৌঁছানোর কথা রয়েছে। 

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে বার আউলিয়া ছেড়ে যাওয়ার সময় পর্যটকদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখেও ফুটেছে হাসি।

সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠার কারণে নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। 

শনিবার পর্যন্ত কক্সবাজার থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিন যেতে অনুমোদন পেয়েছে তিনটি জাহাজ। এরমধ্যে কেয়ারি সিন্দাবাদ জাহাজটি বৃহস্পতিবার ছেড়ে যাওয়ার কথা থাকলেও যাত্রী সংকটে তা শুরু হয়নি।

জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত এবং জাহাজ চলাচলের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কক্সবাজার শহরে জাহাজ চলাচলের ঘাট নির্ধারণ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে জেলা শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন এ জাহাজ ছাড়ে যাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১০

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

১১

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

১২