এবার বিবিসিকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা

ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাক্ষাৎকার দিলেন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসিকে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা হবে। তার আগেই বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা আনবারাসান ইথিরাজন ইমেইলের মাধ্যমে এই সাক্ষাৎকার নেন।

বিবিসি জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনার সঙ্গে ইমেইলের মাধ্যমে নেওয়া এটাই তাদের প্রথম সাক্ষাৎকার।

এর আগে শেখ হাসিনার আরো তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। এগুলো প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি এবং যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য ইনডিপেনডেন্ট। তিনটি সাক্ষাৎকারই ইমেইলে নেওয়া হয়েছিল।

বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সব ধরনের ‘বিদ্বেষমূলক বক্তব্য’ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২