নিউইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরছেন শাকিব-বুবলী

ছবি সংগৃহীত।

কয়েকদিন আগেই মার্কিন মুলুকের উদ্দেশে উড়াল দেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই নায়ক জানান, ছেলে শেহজাদ খান বীরকে সেখানে নিয়ে আসবেন। মা-ছেলেকে ভালো কিছু মুহূর্ত উপহার দিতে চান তিনি।

শাকিব সবাইকে জানিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও অনেকটা গোপনেই বুবলীও মার্কিন মুলুকে পাড়ি জমান ছেলে বীরকে সঙ্গে নিয়ে। সেখানে গিয়ে নিউইয়র্কে তিনজনই ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে।

সম্প্রতি নিউইয়র্কের রুজভেলট আইল্যান্ডে ছেলের সঙ্গে একসঙ্গে দেখা গেছে শাকিব ও বুবলীকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, একটি কালো রঙের গাড়িতে পার্কে পৌঁছান শাকিব, বীর ও বুবলী। গাড়ি থেকে নেমে ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছেন নায়ক, আর পেছনে হাঁটছেন বুবলী।

ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জনাকীর্ণ এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য রুজভেলট আইল্যান্ডকেই বেছে নিয়েছেন তারা।

এর আগেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে বেড়িয়েছিলেন শাকিব খান। সে সময়েই এই তারকা বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর এই স্মৃতিগুলো।’

শুধু তাই নয়, শাকিব আরও জানান, আব্রামের মতো বীরকেও তিনি যুক্তরাষ্ট্রে নিয়ে আসবেন। মেগাস্টার তার কথা কথা রেখেছেন। দুই সন্তানকেই পর্যাপ্ত পরিমাণে সময় ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

১১

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

১২