শিরোপা কেড়ে নেওয়ার পরও ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের

ছবি: সংগৃহীত।

মহাদেশীয় ফুটবল সংস্থার আদেশ বা মরক্কোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি-কিছুতেই নিজেদের অবস্থান থেকে সরেনি সেনেগাল। শনিবার প্যারিসের স্টাদ দ্য ফ্রান্সে আফ্রিকা কাপ অব নেশনসের ট্রফি নিয়ে প্যারেড করেছে সেনেগালের ফুটবল দল। এরপর পেরুর বিপক্ষে ম্যাচে দুই তারকাখচিত জার্সি পরে খেলেন দলটির ফুটবলাররা, যা ট্রফিজয়ের সঙ্গে সম্পর্কিত।

এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার স্তাদ দ্য ফ্রান্সে সেনেগাল-পেরু ম্যাচের আগে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। এরপরই অধিনায়ক কালিদু কুলিবালির নেতৃত্বে সেনেগাল দল আফ্রিকা কাপ অব নেশনসের ট্রফি নিয়ে নিয়ে মাঠে নামে। গোলকিপার এদুয়ার্দো মেন্দি এটি হাতে নিয়ে পুরো দলসহ মাঠের চারপাশে ঘোরেন। এরপর তাঁরা প্রেসিডেন্ট বক্সে গিয়ে সেনেগালিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লায়ে ফলের সামনে ট্রফিটি রাখেন ট্রফি প্যারেডের পর সেনেগাল দুই তারকাখচিত জার্সি পরে পেরুর বিপক্ষে খেলে।

দুই তারকার একটি ২০২১ সালে তাদের প্রথম আফ্রিকান শিরোপার জন্য, দ্বিতীয়টি এবারের জানুয়ারির জন্য। তবে আফকন টুর্নামেন্টের আয়োজক সিএএফের সিদ্ধান্ত অনুসারে সেনেগালের ট্রফি এখন একটি  মহাদেশীয় ফুটবল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে ‘সবচেয়ে নগ্ন প্রশাসনিক চুরি’ আখ্যা দিয়ে সর্বোচ্চ ক্রীড়া আদালত সিএএসে আপিল করেছে সেনেগাল। একই সঙ্গে নিজেদের চ্যাম্পিয়ন ঘোষণা করে দর্শকদের সামনে ট্রফি প্রদর্শনেরও ইঙ্গিত দেয়।

তবে সেসব উপেক্ষা করে সেনেগাল ট্রফি এবং দুই তারকা নিয়েই খেলেছে। পেরুর বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচটিতে অবশ্য কুলিবালি, সাদিও মানে, মেন্দিরা বিশ্রামে ছিলেন, এমনকি বদলির তালিকায়ও ছিলেন না তাঁরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২