সালমান শাহ হত্যা মামলা, আগাম জামিন নিতে হাইকোর্টে সামিরার স্বামী

ছবি: সংগৃহীত ।

চিত্রনায়ক সালমান শাহকে হত্যা মামলার আসামি সামিরা হক আজ হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করবেন। তার বর্তমান স্বামী আদালতে উপস্থিত হয়ে জামিনের বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে আপিল বিভাগে সামিরার স্বামীকে বসে থাকতে দেখা যায়। তিনি বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন এবং জামিন শুনানির প্রস্তুতি নেন।

এর আগে সালমান শাহর প্রাক্তন স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান গত সোমবার (২৭ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।

মামলাটি ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সামিরা হক, তার শাশুড়ি লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, বাংলা চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ওরফে ডন এবং ডেভিড, জাভেদ ও ফারুক নামে তিনজনকে। এছাড়া ফরিদপুরের রেজভী আহমেদ ওরফে ফরহাদ, রুবী, আ. ছাত্তার ও সাজুকেও মামলায় আসামি করা হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২