সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত

নিজ বাড়িতেই দুর্বৃত্তের হাত থেকে ছোট ছেলে জেহকে বাঁচাতে ধস্তাধস্তি হয় বলিউড অভিনেতা সাইফ আলি খানের। এক পর্যায়ে সেই দুর্বৃত্ত সাইফকে ৬ বার ছুরিকাঘাত করে পালিয়ে যান।

 গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে এ হামলার শিকার সাইফ আলি খান। কড়া নিরাপত্তা পেরিয়ে কীভাবে ১২ তলায় পতৌদি ম্যানসনে পৌঁছাল হামলাকারী সে প্রশ্নে অবাক পুলিশসহ অনেকেই।

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিউরোসার্জারি হয়েছে আহত সাইফের। কসমেটিক সার্জারি এখনও চলছে ।

এদিকে ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ। স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। সাইফ আলির বাড়ির তিনজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। 

এক নারী কর্মীর সহায়তায় পতৌদি ম্যানসনের ভেতরে ঢুকে পড়েন হামলাকারী যুবক। সেখানেই সারারাত গা-ঢাকা দিয়ে থাকেন। এরপর রাত ১টার পর বের হয়ে সাইফপুত্র জেহ এর ঘরে ঢোকার চেষ্টা করেছিলেন সেই যুবক। জেহ’র ন্যানি ওই যুবককে দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনেই সাইফ ঘর থেকে বেরিয়ে আসেন। হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি হয় তার। পরিবারকে রক্ষা করতেই প্রাণপণ চেষ্টা করেন অভিনেতা। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

১১

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

১২