বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশ: শিক্ষা উপদেষ্টা

ছবি সংগৃহীত।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, ‘দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোনো বাহুল্য ছাড়াই সব বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।’

বুধবার (৯ জুলাই) মন্ত্রণালয়ের অফিসকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ নিয়ে এক আলোচনায় উপদেষ্টা এ মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, এবারে অনারম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হবে। তাই এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোন আনুষ্ঠানিকতা থাকছেনা। দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল নিজেদের মতো করে প্রকাশ করবে।

গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদেরাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছিল। ১৯ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১০

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১১

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

১২