ইউক্রেনের দুই বড় শহরে রাশিয়ার হামলা, আহত ১৩

ছবি : সংগৃহীত।

রাশিয়ার হামলার মুখে পড়েছে ইউক্রেনের দুই বৃহত্তম শহর—রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ। 

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এসব হামলায় কিয়েভে ২ জন এবং খারকিভে ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। খবর: রয়টার্স

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, রাজধানীতে আহত দুইজনের অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, দিনিপ্রো নদীর দুই পাড়ে অবস্থিত কিয়েভের অন্তত দুটি জেলায় হামলা হয়েছে। 

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লিটসকো লেখেন, “কিয়েভ ব্যাপক শত্রু হামলার সম্মুখীন।”

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র—দুটিই ব্যবহার করা হয়েছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, অন্তত তিনটি জেলায় ড্রোন হামলা হয়েছে, যার ফলে কমপক্ষে দুটি স্থানে আগুন ধরে যায়।

নতুন বছরের পর থেকে কিয়েভে রাতারাতি দুটি বড় ধরনের হামলা হয়েছে। যার ফলে শত শত আবাসিক ভবনে বিদ্যুৎ ও তাপ সরবরাহ বন্ধ হয়ে যায়। জরুরি কর্মীরা এখনও সেবা পুনরুদ্ধারের কাজে নিয়োজিত আছেন। এ সময় রাতের তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে, রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভেও একাধিক ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, এসব হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। 

টেলিগ্রামে তিনি বলেন, ড্রোন হামলায় বাস্তুচ্যুতদের একটি ডরমিটরি, একটি হাসপাতাল এবং একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দিনের আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই এই হামলাগুলো চালানো হলো। যুদ্ধটি প্রায় চার বছর ধরে চলমান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

১১

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

১২