ইউক্রেনে পেনশনের সারিতে দাঁড়ানো মানুষের ওপর রাশিয়ার হামলা

ছবি : সংগৃহীত।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে পেনশনের জন্য সারিতে দাঁড়ানো বেসামরিক মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। 

এই হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।

নিহতদের বেশিরভাগ প্রবীণ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলা হওয়া এই অঞ্চলটি যুদ্ধের ফ্রন্টলাইনের কাছেই অবস্থিত। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে  সংবাদমাধ্যম বিবিসি।

এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিহতরা সাধারণ মানুষ এবং তারা দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভা গ্রামে পেনশন নিতে জড়ো হয়েছিলেন। আঞ্চলিক প্রশাসক ভাদিম ফিলাশকিন বলেন, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

পাশের শহর লিমানের স্থানীয় প্রশাসক ওলেক্সান্দ্র ঝুরাভলিওভ জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে পেনশন বিতরণের সময় বর্বরোচিত এ হামলা হয়। নিহতদের বেশিরভাগই প্রবীণ নাগরিক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২