যুদ্ধ বন্ধে আবুধাবিতে বসছে রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক

যুদ্ধ বন্ধে আবুধাবিতে বসছে রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। শুক্রবার (৬ নভেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

শুক্রবার মস্কোয় জাতীয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে এক বিশেষ বৈঠকে পুতিন আবুধাবি আলোচনায় অংশ নিতে যাওয়া রুশ প্রতিনিধিদলের সদস্যদের আমন্ত্রণ জানান। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির প্রতিবেদন অনুযায়ী, পুতিন বলেন, আগামী মঙ্গলবার আলোচনা শুরু হবে। এ কারণে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। আবুধাবিতে অনুষ্ঠিতব্য এই আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি।

অন্যদিকে, বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচি সম্পর্কে আগেই ধারণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তাঁর ভাষ্য অনুযায়ী, আলোচনায় যুদ্ধবিরতি কার্যকর, নিরাপত্তা নিশ্চয়তা প্রদান এবং মানবিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি ইউক্রেন সংকটের স্থায়ী সমাধান এবং শান্তিচুক্তির দিকে এগিয়ে যাওয়ার পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট পক্ষগুলো।

ক্রেমলিনও আবুধাবিতে অনুষ্ঠেয় এই ত্রিপক্ষীয় আলোচনায় রাশিয়ার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকটি টানা দুই দিন চলতে পারে।

যদিও দীর্ঘদিন ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসানে এই বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনায় যুদ্ধবিরতি কিংবা স্থায়ী শান্তিচুক্তির বিষয়ে কতটা অগ্রগতি হয়, সেটিই এখন দেখার বিষয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ

১

দীপাবলির আমেজে পুত্রকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা

২

১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলার আসামিদের বিচার শুরু

৩

চুয়াডাঙ্গায় শীত মৌসুমে ৮০ কোটি টাকার খেজুর গুড়-পাটালির বাণিজ্যের সম্ভাবনা

৪

রাণবীর কাপুরের ‘শেষ দশক’ মন্তব্যে অভিনয় ছাড়ার জল্পনায় অনুরাগীরা

৫

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিড ১৬৬ রান, চাপে স্বাগতিকরা

৬

জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, বলছে ডিএমপি

৭

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত সরকারের

৮

দুর্নীতিতে ধ্বংস হয়েছে সমবায় সমিতি, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

৯

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুকধারী তরুণের তাণ্ডব, নিহত ৯

১০

মেডিকেল ও ডেন্টালে আবেদন ও পরীক্ষার তারিখ প্রকাশ

১১

নতুন শিক্ষাবর্ষের প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকের বাকি বড় অংশ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।