সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে উপজেলা চায় চরঅঞ্চলের ৬ ইউনিয়নবাসী

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর চরাঞ্চলের ৬ টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহীনুর আলম, জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ দাবির প্রতি সমর্থন

জানিয়ে বলেন, যমুনা নদীর পূর্ব পাড়ে বিচ্ছিন্ন চরাঞ্চলে প্রায় দুই লাখ মানুষের বসবাস। কিন্তু যমুনা নদীর কারণে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার দুরঅস্থার কারণে তারা শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন-সুবিধা থেকে পিছিয়ে রয়েছে। তবে বিচ্ছিন্ন এ ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন যমুনা নামে উপজেলা হলে এ বৈষম্য দূর হবে।

বক্তারা জানান, ১৫ কিলোমিটার নদী পাড়ি দিয়ে তাদের প্রশাসনিক কাজ করতে হয়। এতে তাদের অনেক সময় নষ্ট ও হয়রানির শিকার হতে হয়। তাই নতুন উপজেলা গঠনের বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য তারা বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি আহ্বান জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২