শীত বাড়ায় স্বস্তি ফিরল সবজির বাজারে

ছবি : সংগৃহীত।

সারা দেশে শীত বাড়ায় স্বস্তি ফিরেছে সবজির বাজারে। সরবরাহ বাড়ায় কমেছে বেশির ভাগ সবজির দাম। সামনে দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। এ ছাড়া পেঁয়াজের দামও ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে।

 শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের এ চিত্র দেখা গেছে। 

বাজার ঘুরে দেখা গেছে, শিমের কেজিতে ১০ টাকা কমে প্রকারভেদে ৩০ থেকে ৫০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, দেশি গাজর কেজিতে ২০ টাকা কমে ৩০ থেকে ৪০ টাকা, মুলা ২০ টাকা, ফুলকপি ১৫ থেকে ২০ টাকা পিস, বাঁধাকপি বড় সাইজের ২৫ থেকে ৩০ টাকা এবং লাউ ৪০ থেকে ৫০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। ঝিঙা ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন প্রকারান্তরে ৫০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, করলা ১০০ টাকা এবং ধুন্দল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

এ ছাড়া কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চালকুমড়া ৫০ টাকা পিস, ক্যাপসিকাম ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। লালশাক আঁটি ১০ টাকা, লাউ শাক ৩০ টাকা, কলমিশাক ২ আঁটি ২০ টাকা, পুঁইশাক ৪০ টাকা, ডাঁটাশাক দুই আঁটি ৩০ টাকা এবং পালং শাক দুই আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। নতুন আলু ২৫ থেকে ৩০ টাকা, পুরনো আলু ২০ টাকা, দেশি পেঁয়াজ কেজিতে ১২০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা, নতুন পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে ৭০ টাকা এবং পেঁয়াজকলি ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে ডিম ও মুরগির বাজারও স্থিতিশীল রয়েছে। ফার্মের বাদামি ডিম প্রতি ডজন বাজারভেদে ১১৫ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১৫৫ থেকে ১৬৫ টাকা এবং সোনালি মুরগির কেজি ২৪০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও তেমন পরিবর্তন নেই। চাষের তেলাপিয়া, পাঙাশ ও কই মাছ কেজি ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২