চুয়াডাঙ্গায় ‘মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের  আঞ্চলিক গবেষণা কেন্দ্র স্থাপন

আঞ্চলিক গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণ প্রকল্প বিষয়ে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী  আঞ্চলিক রিভিউ কর্মশালা শুরু 

চুয়াডাঙ্গায় ‘মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের  আঞ্চলিক গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণ প্রকল্প’-এর  দুই দিনব্যাপী  আঞ্চলিক রিভিউ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায়  এই অঞ্চলের ৬ জেলার ২৮টি উপজেলায় কর্মরত বিএডিসি,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তুলা উন্নয়ন বোর্ডসহ কৃষি গবেষণাখাতে কর্মরত বৈজ্ঞানিক কর্মকর্তা ,কৃষিবিদ ও কৃষি উদ্যোক্তরা অংশ নিচ্ছেন। 

আজ শনিবার সকাল ১০টায় শহরের একটি অভিজাত হোটেলে দুই দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-বারির পরিকল্পনা মূল্যায়ন উইংয়ের পরিচালক ড. মো. আব্দুর রশীদ। আগামীকাল রোববার এই কর্মশালার সমাপ্তি হবে।

 

প্রকল্প পরিচালক ড. মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ প্রকল্প পরিচালক জাহান আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। বক্তব্য রাখেন, উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগ বারি, গাজীপুরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহা. মনিরুজ্জামান ও আলমগীর হোসেন । 

বক্তারা বলেন, এই অঞ্চলের কৃষির অপার সম্ভাবনা রয়েছে। এখানে যে ফল-ফসলই  আবাদ করা হয়, তারই ফলন ভালো হয়েছে। দুই দিনের এই কর্মশালা থেকে মাঠ পর্যায়ের সমস্যাসমুহ চিহ্নিতকরণ ও তা সম্মিলত উদ্যোগে বাস্তবায়ন করতে হবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২