জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি: রাষ্ট্রপতি

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি: রাষ্ট্রপতি

দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার সংস্কারের পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশের চিকিৎসাসেবা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা জরুরি। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। একই সঙ্গে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। এ খাতে সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগও রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের কাঙ্ক্ষিত সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। চিকিৎসাব্যবস্থায় নানা জটিলতার কারণে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, দাঁতের চিকিৎসার ব্যয়ও অনেক বেশি। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের পক্ষেই প্রয়োজনীয় ডেন্টাল চিকিৎসা গ্রহণ করা সম্ভব হয় না।

সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিশেষ করে উপজেলা পর্যায়ে চিকিৎসকের সংকট প্রকট। এ অবস্থায় সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে।

এ পরিস্থিতি পরিবর্তনে প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে চিকিৎসাসেবা প্রদানে উৎসাহিত করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, অনেক চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে চান না। আবার কেউ কেউ সেখানে যোগ দিলেও অল্প সময়ের মধ্যে প্রশিক্ষণ কিংবা অন্য কাজের অজুহাতে চলে যান। এ ধরনের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর উদ্বোধন

১

দিলজিৎ দোসাঞ্জের চারটি গানে নিষেধাজ্ঞা, কেন আপত্তি প্রশাসনের

২

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৩

গোপালগঞ্জে ১৫ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক

৪

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ‘রোকযানা’খ্যাত শিল্পী শেখ সাহেদ

৫

এনভিডিয়ার নতুন নির্বাহী কোলেট ক্রেসের সামনে কঠিন সময়

৬

কে এই কোলেট ক্রেস, যাঁর হাতে যাচ্ছে এনভিডিয়ার নেতৃত্ব

৭

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি: রাষ্ট্রপতি

৮

এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প

৯

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

১০

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বড় ধরনের বিপর্যয়, ৯ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাহত এআই সেবা

১১

ইরানে ফের যুদ্ধ শুরুর প্রশ্নে ‘চরম বাগবিতণ্ডা’ ট্রাম্প-নেতানিয়াহুর, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।