টিউলিপের চিঠি পেয়েছি : প্রেস সচিব

ছবি সংগৃহীত।

লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যে চিঠি পাঠিয়েছেন, তা হাতে পাওয়ার কথা জানিয়েছেনঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, ‘চিঠি পেয়েছি। এটা একটা লিগ্যাল ইস্যু এবং লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হোক।’ 

গতকাল মঙ্গলবার লন্ডনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশি অরিজিন যারা এমপি হয়েছেন, তাদের অল পার্টি পার্লামেন্টারি একটি গ্রুপ প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেখানে এক ঘণ্টারও বেশি সময় মিউচ্যুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। তবে সেখানে টিউলিপ সিদ্দিক ছিলেন না।’

তিনি আরও বলেন, ‘এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলো- বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজেকশন বা রিফর্ম কমিশনগুলো কী কী করা হচ্ছে। রিফর্ম কমিশনের বাইরে.. কবে জুলাই চার্টার হবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এ ছাড়া বাংলাদেশে ১০ মাসে আমারা কী কী অর্জন করেছি সেগুলো নিয়ে আলাপ হয়ছে। এটা খুবই সৌহার্দ্যপূর্ণ আলাপ ছিল।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২