দর্শনায় সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ

চুয়াডাঙ্গায় রেলপথ অবরোধ ।

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট রেলস্টেশনে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করে স্থানীয়রা।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে  খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থামিয়ে দাবী আদায়ের জন্য রেলপথ অবরোধ করে এলাকাবাসী।    এতে দুই ঘণ্টার বেশি সময় ধরে এ রুটে খুলনার সাথে ঢাকা ও উত্তর বঙ্গের  রেল যোগাযোগ বন্ধ থাকে।  এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। 

আন্দোলনকারীরা জানান, ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারী সব ট্রেন দিনের বেলায় দর্শনায় যাত্রাবিরতি দিলেও রাতের বেলায় সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস থামে না। এতে দর্শনা ও আশপাশের এলাকার যাত্রীরা বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও কর্মজীবীরা চরম দুর্ভোগে পড়েন। বহুদিন ধরে স্টপেজের দাবি জানানো হলেও মিলছে না সমাধান।

ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর। তবে আন্দোলনকারীরা তাদের আশ্বাসে সন্তুষ্ট হননি, ফলে প্রশাসনের প্রতিনিধিরা ফিরে আসেন।

পরে সেনাবাহিনীর সদস্যরা সাতদিনের মধ্যে ট্রেন স্টপেজ সংক্রান্ত দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়। এরপর পুনরায় চালু হয় রেল চলাচল।

চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক তানভীর অনিক বলেন, দর্শনা একটি গুরুত্বপূর্ণ রেলবন্দর, আন্তর্জাতিক চেকপোস্ট ও সীমান্ত অঞ্চল। এখানকার মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। কিন্তু সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস এখানে না থামায় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অবিলম্বে এ দুই ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২