পোশাক নিয়ে রাবি প্রশাসনের বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী—সবাই নিজের ইচ্ছা, বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী পোশাক পরতে পারবেন।

গত রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ যদি পোশাক নিয়ে কটূক্তি বা হয়রানির শিকার হন, তাহলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নারীদের হিজাব বা নিকাব ব্যবহারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে কোনো সময় পরিচয় নিশ্চিত করার প্রয়োজন হলে, তা যেন সংবেদনশীলভাবে এবং নারী শিক্ষকের সহায়তায় করা হয়।

রাবি প্রশাসন আরও বলেছে, পোশাক বেছে নেওয়ায় ব্যক্তিগত পছন্দ ও ধর্মীয় বিশ্বাসের প্রতি সবার সম্মান দেখানো উচিত।

উল্লেখ্য, সম্প্রতি রাকসু নির্বাচনে শপথ গ্রহণ অনুষ্ঠানে হিজাব-নিকাব পরা কিছু নারীর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২