ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিক্ষোভকারীদের, বাসভবন ঘেরাওয়ের হুমকি

ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে চলমান আন্দোলন আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। একইসঙ্গে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি করেছেন। দাবি পূরণ না হলে আগামী ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও করে সেখানে অবস্থান নেয়ার হুমকিও দিয়েছেন তারা।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শনিবার (১৫ আগস্ট) আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের জন্য ‘জবাবদিহি’ নিশ্চিত করার দাবি জানিয়ে ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’-এর মুখপাত্র পীযূষ সিং বলেন, ‘এই প্রথম আমরা এই দাবি জানাচ্ছি। বিভিন্ন অনিয়মের জন্য এবার জবাবদিহি নিশ্চিত করার সময় এসেছে।’

এর আগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে শনিবার শিক্ষার্থীরা ‘তিরঙ্গা যাত্রা’ বের করেন। এদিন তাদের অনির্দিষ্টকালের আন্দোলনের ২২তম দিন ছিল।

তনি আরও বলেন, ‘রাহুল গান্ধী আমাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। কিন্তু এ ধরনের প্রতীকী উদ্যোগে এখন আর কাজ হবে না

প্রসঙ্গত, আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষায় কথিত অনিয়মের বিষয়ে সিবিআই তদন্ত অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে তদন্তের দাবি জানিয়ে আসছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

১

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৪

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

৫

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

৬

হকার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর

৭

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৮

‘বড়াই করে’র পর ‘মথুরা’ দিয়ে আলোচনায়, কে এই অংকন

৯

সিলেটের বিমানবন্দরে সাড়ে ৮১ লিটার বিদেশি মদসহ আটক ২

১০

অপ্রতিমকে হত্যার আগে তদন্তকারীদের নজর এড়াতে দেখা হয় গোয়েন্দা সিরিজ

১১

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

১২