দিপু কে পিটিয়ে হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস কে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

পাবনা সনাতনী সম্প্রদায়ের ব্যানারে রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ বিক্ষোভ হয়। 

 শহরের শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুল হামিদ সড়কের প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম অহবায়ক এ্যাডঃ মলয় দাস রায়, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতুসহ অনেকে। 

বক্তারা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এ ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২