জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (৭ নভেম্বর) সকালে সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরে গিয়ে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি তাদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ

১

দীপাবলির আমেজে পুত্রকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা

২

১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলার আসামিদের বিচার শুরু

৩

চুয়াডাঙ্গায় শীত মৌসুমে ৮০ কোটি টাকার খেজুর গুড়-পাটালির বাণিজ্যের সম্ভাবনা

৪

রাণবীর কাপুরের ‘শেষ দশক’ মন্তব্যে অভিনয় ছাড়ার জল্পনায় অনুরাগীরা

৫

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিড ১৬৬ রান, চাপে স্বাগতিকরা

৬

জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, বলছে ডিএমপি

৭

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত সরকারের

৮

দুর্নীতিতে ধ্বংস হয়েছে সমবায় সমিতি, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

৯

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুকধারী তরুণের তাণ্ডব, নিহত ৯

১০

মেডিকেল ও ডেন্টালে আবেদন ও পরীক্ষার তারিখ প্রকাশ

১১

নতুন শিক্ষাবর্ষের প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকের বাকি বড় অংশ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।