সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

ছবি সংগৃহীত ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে বিশেষ এ নির্দেশনা দেওয়া হয়।

সূত্র জানায়, বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে।

ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি নিশ্চিত করবেন। এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর থাকবে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২