ন্যায়ভিত্তিক দেশ গড়তে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত।

ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে একটি ‘ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ’ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার ঈদের দিন এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। এদিন বঙ্গভবনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা।

রাষ্ট্রপতি বলেন, ‘আসুন বিভেদ নয়- ঐক্য, হিংসা নয়-সহমর্মিতা, স্বার্থপরতা নয়-ন্যায়পরায়ণতা, বৈষম্য নয়-সাম্য; ঈদ উল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করি।’

ভিডিও বার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

তিনি বলেন, ঈদুল আজহা মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি ‘সুদৃঢ়’ করে। এই উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে কোরবানি করার এক চিরন্তন ও সর্বজনীন আহ্বান।

রাষ্ট্রপতি তার বার্তায় দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষ, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার এবং তাদের ন্যায্য হক আদায়ের জন্য সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

তিনি এসময় পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব আরোপ করেন। কোরবানির পশুবর্জ্য দ্রুত অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

১০

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

১২