ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস (এইউএএসএস)-এর সদস্য ইব্রাহিম আল জারওয়ান নিশ্চিত করেছেন, শাওয়াল মাসের চাঁদ শনিবার (২৯ মার্চ) , সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় দুপুর ২টা ৫৮ মিনিটে জন্ম নেবে।

তিনি ব্যাখ্যা করেন, এটি সূর্যাস্তের প্রায় ৩ ঘণ্টা পর পর্যন্ত দৃশ্যমান থাকবে, তবে অত্যন্ত ক্ষীণ হবে। চাঁদের পৃষ্ঠের মাত্র ০.০১ শতাংশ অংশ দৃশ্যমান থাকবে, যা দিগন্তের সমান্তরাল অবস্থানে থাকবে এবং সূর্যাস্তের পাঁচ মিনিট পরই অস্ত যাবে, তখনও সূর্যের তীব্র আলো বিদ্যমান থাকবে।

ফলে, চাঁদ দেখা কঠিন হতে পারে বলে রোববার (৩০ মার্চ) রমজানের শেষ দিন হবে এবং সোমবার (৩১ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন ও ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে গণ্য হবে। খবর গালফ টুডের।

এদিকে, পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। চলতি বছরের রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, সেই তথ্যও প্রকাশ করেছে তারা। সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে এবার ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে ৩১ মার্চ পালিত হবে ঈদ। 

সাধারণ মানুষের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, ‘যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।’

আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত যদি ৩১ মার্চ ঈদুল ফিতর হয়, তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র এ মাস।

প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে। এছাড়া, যদি রমজান মাস ৩০ দিন পূর্ণ করে তাহলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদে পাঁচদিনের ছুটি পাবেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

ব্রাজিলকে কাঁদিয়ে ইতিহাস গড়ল দুর্দমনীয় হালান্ডের নরওয়ে

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

১০

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১১

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১২