রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ থেকেও ছিটকে গেছেন এই তারকা ফুটবলার।

এর আগে নিষেধাজ্ঞার কারণে নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি রোনালদো। যেখানে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রুনো ফার্নান্দেজ–জোয়াও নেভেসরা। 

রোনালদোর ইনজুরি নিয়ে আল-নাসর কোচ জর্জে জেসুস বলেছিলেন, আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর পরিষ্কার হওয়া গেছে, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি গুরুতর এই ইনজুরি।

‘তার বিশ্রামের সঙ্গে চিকিৎসাও করাতে হবে। ক্রিশ্চিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যেভাবে সামলায়।’

স্বাভাবিকভাবেই রোনালদোকে ছাড়াই পর্তুগালের স্কোয়াড সাজিয়েছেন কোচ রবার্তো মার্টিনেজ। আগামী ২৮ মার্চ মেক্সিকোর বিপক্ষে তাদের মাঠে এবং ১ এপ্রিল আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে পর্তুগাল। 

ডিফেন্ডার : ম্যাথিউস নুনেস, দিয়োগো দালোত, জোয়াও কান্সেলো, নুনো মেন্দেস, গঞ্জালো ইনাসিও, রেনাতো ভেইগা, অ্যান্তনিও সিলভা, টমাস আরাউহো

মিডফিল্ডার : রুবেন নেভেস, সামু কস্তা, ম্যাথিউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রদ্রিগো মোরা

ফরোয়ার্ড : রিকার্ডো হোর্তা, পেদ্রো গঞ্জালেস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইকাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, গঞ্জালো গুয়েদেস, গঞ্জালো রামোস


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১০

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১১

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১২