রাজধানীতে নিখোঁজের ৫ দিনের মধ্যে ২ বছরের শিশুকে উদ্ধার করলো পুলিশ

ছবি: সংগৃহীত।

রাজধানীর লালবাগ এলাকা থেকে নিখোঁজ হওয়া আড়াই বছরের শিশু রাব্বি ইসলাম হাসিবকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

বুধবার (২০ মে) বেলা ১১টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় বেগুনবাড়ি এলাকা থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

লালবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) দুপুরে লালবাগ থানার শেখ সাহেব বাজার রোডের বাসিন্দা শিউলি আক্তার ও তার পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। বেলা সোয়া ২টায় ঘুম থেকে উঠে শিউলি আক্তার তার ২ বছর ৬ মাস বয়সী শিশু সন্তান রাব্বি ইসলাম হাসিবকে ঘরে দেখতে পান না।

সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও সন্তানের কোনো সন্ধান না পেয়ে, ওই দিনই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮১৩, তারিখ- ১৫/০৫/২০২৬ খ্রি.) করেন শিশুটির বাবা-মা।

জিডি হওয়ার পর পরই শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে লালবাগ থানা পুলিশের একটি টিম। ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের উৎস ও অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। অবশেষে বুধবার বেলা ১১টায় শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত শিশু রাব্বি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২