বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

ছবি: সংগৃহীত

সারা দেশে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কার কথা উল্লেখ করে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এমন নির্দেশনা দেয় পুলিশ সদর দপ্তর।

ওই বার্তায় বলা হয়, প্রতিটি জেলায় রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যে জানা গেছে, সারা দেশে বোমা হামলাসহ নাশকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বাহিনীর সদস্যদের সতর্ক করা হয়েছে। ইতোমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে জানানো হয়েছে। বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে মেসেজও পাঠানো হয়েছে। 

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম এন্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিভিন্ন সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের মাঠপর্যায়ের সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। এবার গোয়েন্দা তথ্য বলছে, বোমা হামলাসহ নাশকতা সৃষ্টি করতে পারে উগ্রবাদী সংগঠন বা দুর্বৃত্তরা। সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

এবার বাড়ল লঞ্চের ভাড়া

একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

১০

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১১

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

১২