ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ১০

ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোরে একটি যাত্রীবাহী ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটিতে থাকা ১০ যাত্রীর সবাই নিহত হয়েছেন।

উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর দোকান ও এর আশপাশে থাকা অন্তত ১৭ জন আহত হয়েছেন। 

গ্রামাদো রিও গ্রান্ডে দো সুল রাজ্যে অবস্থিত। রাজ্যটির গভর্নর এডুয়ার্ডো লেইট জানান, সকাল ৯টার দিকে একটি দোকানের ওপর উড়োজাহাজটি আছড়ে পড়ে। এ সময় পাইলট লুইজ ক্লদিও গ্যালেজিসহ বাকি ৯ যাত্রীর সবাই মারা গেছেন। লুইজ ক্লদিও নিজেই উড়োজাহাজটির মালিক ছিলেন। আর যাত্রীরা সবাই ছিলেন তার পরিবারের সদস্য।

রয়টার্স বলছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর দোকান ও এর আশপাশে থাকা অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

গভর্নর এডুয়ার্ডো লেইট বলেন, ‘১৯৯০ সালে তৈরি টুইন-ইঞ্জিন পাইপার পিএ-৪২-১০০০ নামের উড়োজাহাজটি সকাল ৯টার কিছু সময় পর ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সাও পাওলো রাজ্যের জুনদিয়াইয়ের দিকে যাওয়ার পথে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে।

অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা) এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

রিও গ্রান্দে দো সুল রাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর গ্রামাদো। চলতি বছরের শুরুর দিকে নজিরবিহীন এক বন্যার কবলে পড়েছিল এই শহরটি। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। ধ্বংস হয়ে যায় শহরটির অনেক স্থাপনা। অর্থনৈতিক ক্ষতিও হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

১১

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

১২