সংসদ নির্বাচন: নিরাপত্তায় মাঠে থাকবে কমান্ডো বাহিনী

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। ঝুঁকি বিবেচনায় দেশকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন জোনে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা সাজাতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

নির্বাচনকালীন সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই বা হামলা ঠেকাতে অঞ্চলভেদে কমান্ডো বাহিনী, সেনা এভিয়েশন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। প্রয়োজনে সীমান্ত ও সাগরপথ সিল করা, অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে।

২০ অক্টোবর অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

সামাজিক মাধ্যমে গুজব, ভয়েস ক্লোন বা ভুয়া প্রচারণা ঠেকাতে আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছে ইসি। পোস্টাল ভোট ও রিটার্নিং অফিসার কার্যালয়ের নিরাপত্তা জোরদার করার কথাও বলা হয়েছে।

সিইসি বলেন, “ঝুঁকি অনুযায়ী এলাকা ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা নিতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে।”


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১০

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

১১

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

১২