আইপিএলে সর্বোচ্চ দাম ২৭ কোটিতে বিক্রি হলেন পান্ত

আইপিএলের নিলামে একইদিনে রেকর্ড দামে বিক্রি হয়েছেন শ্রেয়াস আইয়ার ও রিশাভ পান্ত। মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে পাঞ্জাবে গিয়েছিলেন শ্রেয়াস। ২৬ কোটি ৭৫ লাখে তাকে দলে নেয় প্রীতি জিনতার দল। তার পরের বিডেই নাম আসে রিশাভের। সানরাইজার্স হায়দরাবাদের লড়াই হয় লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে। শেষ পর্যন্ত সঞ্জিব গোয়েঙ্কার দলে ২৭ কোটিতে গেলেন রিশাভ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের জন্য জেদ্দায় বসেছে মেগা নিলাম। দুই দিনে নিলামে উঠবেন মোট ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারে।

আজকের নিলামে প্রথমেই তোলা হয় আর্শদীপ সিংকে। ১৮ কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব।

দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রূপিতে কিনেছে গুজরাট টাইটানস।

দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আইয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে ভেড়ায়। যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ দাম হয়েছিল। সেটিই ভাঙলেন রিশাব।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২