পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত পেসার তাসকিন

ছবি সংগৃহিত।

পাকিস্তান সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত হয়ে পড়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। গোড়ালির পুরোনো ইনজুরি নতুন করে ভোগাচ্ছে এই ডানহাতি গতি তারকাকে। 

চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, মাঠে ফিরতে তার আরও তিন সপ্তাহ সময় লাগতে পারে। এমনকি পুরো সিরিজই মিস করতে পারেন ‘ঢাকা এক্সপ্রেস’।

তাসকিনের অনুপস্থিতি নির্বাচকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ পেস আক্রমণে ঘাটতি স্পষ্ট। নাহিদ রানা বর্তমানে পিএসএলে খেলছেন, অন্যদিকে বিসিবি মুস্তাফিজুর রহমানকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না। তাই এ দলের স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে তার জায়গায় খালেদ আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইনজুরির কারণে তাসকিনকে রাখা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডেও। উন্নত চিকিৎসার জন্য গত সপ্তাহে লন্ডনে যান তিনি। সেখানে দুইজন চিকিৎসকের তত্ত্বাবধানে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে কিছুটা স্বস্তির খবর হলো, আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন পড়ছে না। রোববার দেশে ফেরার কথা রয়েছে তাসকিনের।

এদিকে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড নিয়েও অনিশ্চয়তা কাটেনি। এখনো ঘোষণা আসেনি কে হবেন দলের অধিনায়ক। এই ফরম্যাটে আর নেতৃত্ব দিতে অনাগ্রহী নাজমুল হোসেন শান্ত। আলোচনায় আছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। 

কিন্তু ইনজুরির কারণে অধিনায়কত্বের লড়াই থেকে ছিটকে গেছেন তাসকিন, আর লিটনও এখনো আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। ফলে আপাতত মেহেদি হাসান মিরাজই এগিয়ে আছেন অন্তত আরব আমিরাত ও পাকিস্তান সফরের অধিনায়ক হওয়ার দৌড়ে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

১২