বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পিসিবির

ছবি: সংগৃহীত

নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে দৃঢ় অবস্থানে বিসিবি, অন্যদিকে আইসিসির চাওয়া ভারতেই খেলুক টাইগাররা। এ নিয়ে ভেন্যু বা গ্রুপ পরিবর্তনের কথাও আলোচনায়।

এবার এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে পিসিবির গভর্নিং বডি। এতে লেখা হয়েছে, প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে তারা সমর্থন করে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, পিসিবি এতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করেছে।

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার দাবি জানায় বিসিবি। এনিয়ে আইসিসির সঙ্গে বৈঠক করেও আসেনি সমাধান। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুবাইয়ে আজ বোর্ড সভা ডেকেছে আইসিসি। পাকিস্তানি গণমাধ্যমের খবর, আইসিসি বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান।

এর আগে, ১৭ জানুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে চূড়ান্ত আলোচনার জন্য বাংলাদেশে আসে আইসিসির প্রতিনিধিদল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষেও নিজেদের অবস্থানে অনড় থাকে বিসিবি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

১

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

২

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

৩

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৪

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৫

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৬

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৭

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৯

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

১০

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

১১

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

১২