সুনামগঞ্জে হাওরের পাকা ধান কাটার নির্দেশনা পাউবো’র

ছবি: ,সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলের কারণে সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে আগামী ২৮ এপ্রিলের মধ্যে হাওরের পাকা বোরো ধান দ্রুত কাটার নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

যেসব জমির বোরো ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেই সব জমির ধান আগামী ২৮ এপ্রিলের মধ্যে দ্রুত কাটার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়াও পাউবি’র পক্ষ থেকে জনসচেতনতায় পাকা ধান দ্রুত কাটতে হাওর এলাকায় মাইকিং করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের ফলে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভোগাই-কংসসহ প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

১০

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

১২