পাবনায় এসএসসি পরীক্ষায় ৬ শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

এবারের এসএসসি পরীক্ষায় পাবনা জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬ শতাধিক শিক্ষার্থী। পাবনা ক্যাডেট কলেজ এবারেও শতভাগ জিপিএ-৫ অর্জন করার মধ্য দিয়ে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। এছাড়া পাবনা স্কয়ার স্কুল এন্ড কলেজও শতভাগ উত্তীর্ণ হয়ে চমক দেখিয়েছে। 

সংশ্লিষ্ট সুত্র জানায়, পাবনায় এবারে বরাবরের মতই সেরা স্কুলগুলো ভাল করেছে। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। স্কয়ার স্কুল এন্ড কলজ থেকে ৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪০ জন জিপিএ-৫ সহ পাশের হার শতভাগ। 

পাবনা জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪৭, সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়েছে ১৬২, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ৯৪ জন এবং পুলিশ লাইনস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। 

এছাড়া জেলার বিভিন্ন উপজেলাসহ শহরের অন্যান্য স্কুল থেকে আরো দেড় শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল  মো. মেহেদী হাসান, পিএসসি জানান, কঠোর পরিশ্রম, শৃংখলা, নিয়মানুবর্তিতা তার প্রতিষ্ঠানে ধারাবাহিক এই সাফল্য বয়ে এনেছে। শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২