সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক চাপায় একজন নিহত

ছবি : সংগৃহীত।

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় সোনাখাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো: আসাদ হোসেন (৫৫) নিহত হয়েছেন। তিনি বাঁশাইল গ্রামের মো: শাজাহান আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। 

স্থানীয়রা তাকে প্রথমে  বগুড়া টিএমএসএস মেডিকেলে নিয়ে যান,পরে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার সকালে  তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, ভুঁইয়াগাঁতী ওভার ব্রিজ এলাকায় পাশে সড়ক না থাকায় বারবার এরকম প্রাণহানির ঘটনা  ঘটছে।

এ প্রসঙ্গে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: হুমায়ুন কবির বলেন,নিহত সাবেক ইউপি সদস্যের রুহের মাগফেরাত কামনা করছি। ইতোমধ্যে ওই এলাকায় রোড ডিভাইডার ও পাশ্ব সড়ক নির্মাণ নিয়ে সড়ক ও জনপদ বিভাগ এবং পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি দ্রুত জেলা প্রশাসককে জানানো হবে।

তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২