আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম

ছবি সংগৃহীত।

বিশ্ববাজারে আবারও দোলাচলে তেলের দাম। একদিন কমে, পরদিন বাড়ছে। যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমে যাওয়ার খবর দাম বাড়াতে ভূমিকা রাখলেও ইউক্রেন যুদ্ধ ঘিরে শান্তিচুক্তির অনিশ্চয়তা বাজারকে করছে অস্থির। খবর আরব নিউজ

শান্তিচুক্তির সম্ভাবনা ঘনিয়ে এসেছে এমন আভাস পাওয়ার পর মঙ্গলবার তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো সমঝোতায় আগ্রহী নন।

বুধবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১১টা ১২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ৬৬ দশমিক ৩৪ ডলার, যা ৫৫ সেন্ট বা ০.৮ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) সেপ্টেম্বর সরবরাহ চুক্তির দাম বেড়ে হয় ৬৩ ডলার, যা ৬৫ সেন্ট বা ১ শতাংশ বৃদ্ধি।

ইউবিএস’র বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘একদিন তেলের দাম কমে যাচ্ছে, পরদিন আবার বাড়ছে। এপিআই’র সর্বশেষ প্রতিবেদন ইতিবাচক এসেছে। সেখান থেকেই বাজারে সমর্থন পাওয়া গেছে।’

এপিআই’র তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমেছে ২৪ লাখ ২০ হাজার ব্যারেল। সরকারি তথ্য প্রকাশ করা হবে বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে (সৌদি সময়)।

ট্রাম্প জানান, তিনি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের ব্যবস্থা করছেন। এরপর তিন প্রেসিডেন্টকে নিয়ে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক হবে। তবে রাশিয়া এখনো আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে নিশ্চিত করেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বিপি’র একটি বড় রিফাইনারি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দৈনিক ৪ লাখ ৪০ হাজার ব্যারেল তেল পরিশোধন ক্ষমতাসম্পন্ন ওই রিফাইনারির কার্যক্রম ব্যাহত হওয়ায় জ্বালানি বাজারেও চাপ তৈরি হতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২