মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আশায় বিশ্ববাজারে তেলের দাম কমলো

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগির শেষ হতে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।।

ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৮.০৫ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের তেলের দামও ৯৪ ডলারের নিচে নেমে গেছে।

গত মার্চে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছিল।

সম্প্রতি দাম ১০০ ডলারের নিচে নামলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরে অবস্থান করছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে।

এই সম্ভাবনাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার পর এই ঘোষণা দেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২