বাংলাদেশ-মালদ্বীপের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ

বাংলাদেশ-মালদ্বীপের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার পরিধি সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। সামরিক সক্ষমতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় ও সামুদ্রিক নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

এ সময় সামরিক সক্ষমতা উন্নয়ন, মানবিক সহায়তা কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা এবং সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো বিশেষ গুরুত্ব পায়। বৈঠকে ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক ভূমিকার বিষয়টিও উঠে আসে।

বাংলাদেশ হাইকমিশন জানায়, এ সৌজন্য সাক্ষাৎ দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে হাইকমিশন কাজ করে যাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর উদ্বোধন

১

দিলজিৎ দোসাঞ্জের চারটি গানে নিষেধাজ্ঞা, কেন আপত্তি প্রশাসনের

২

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৩

গোপালগঞ্জে ১৫ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক

৪

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ‘রোকযানা’খ্যাত শিল্পী শেখ সাহেদ

৫

এনভিডিয়ার নতুন নির্বাহী কোলেট ক্রেসের সামনে কঠিন সময়

৬

কে এই কোলেট ক্রেস, যাঁর হাতে যাচ্ছে এনভিডিয়ার নেতৃত্ব

৭

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি: রাষ্ট্রপতি

৮

এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প

৯

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

১০

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বড় ধরনের বিপর্যয়, ৯ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাহত এআই সেবা

১১

ইরানে ফের যুদ্ধ শুরুর প্রশ্নে ‘চরম বাগবিতণ্ডা’ ট্রাম্প-নেতানিয়াহুর, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।