বাদুড়ের দেহে মিলল নতুন করোনাভাইরাস

২০১৯ সালের শেষ দিকে চীন থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস (কোভিড-১৯)। এতে বিশ্বের ৭০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। এবার নতুন একটি করোনাভাইরাস আবিষ্কার করেছেন চীনের উহান ইনস্টিউট অব ভাইরোলজির গবেষকরা। তবে তবে এখনও মানবদেহে এই ভাইরাস শনাক্ত হয়নি। উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা বাদুড়ের দেহে একটি করোনাভাইরাস আবিষ্কার করেছেন । বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেলে গত মঙ্গলবার এ আবিষ্কারের তথ্য জানানো হয়। সূত্র: এনডিটিভি।

 

গবেষণায় বলা হয়েছে, বাদুড়ের দেহে পাওয়া এইচকেইউফাইভ-কোভ-টু নামের নতুন ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। 

 

উহান ইনস্টিউট অব ভাইরোলজি বাদুড়ের দেহে করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য পরিচিত। কোভিড-১৯ মহামারির শুরুর দিকে এই ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়টি অস্বীকার করে চীন। ২০২৩ সালে আমেরিকা উহানের ল্যাবটির জন্য সহায়তা স্থগিত করে দেয়। 

 

গবেষকরা বলছেন, এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে। এর সঙ্গে করোনাভাইরাস গোত্রীয় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসের মিল রয়েছে।  

 

২০১২ সালে সৌদি আরবে মার্স ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত বছর পর্যন্ত মার্স ভাইরাসে ২ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৬ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে। চলতি বছরের শুরুতে চীনে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়েও শঙ্কা তৈরি হয়। পরে বিশেষজ্ঞরা জানান, এটি একটি সাধারণ ভাইরাস। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

১০

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

১১

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

১২