বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট

ছবি: সংগৃহীত ।

নতুন সিরিজের আরও একটি নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে থিম করে তৈরি ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রচলনে আসছে।

৫০০ টাকার নতুন নোটের সামনে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা। আর নোটের পেছনে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের ছবি। নোটে জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে। নোটজুড়ে থাকবে সবুজ রঙের প্রাধান্য।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এই নোট প্রথমবারের মতো প্রচলনে দেবে বাংলাদেশ ব্যাংক। এই নোটে স্বাক্ষর থাকছে বর্তমান গভর্নর ড. আহসান এইচ. মনসুরের।

নতুন সিরিজে ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার নোট মুদ্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে এসেছে।

নোটটিতে নিরাপত্তার জন্য ১০ ধরনের বিশেষ বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল কালি— যা নোট নাড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়। আবার নোটটিতে লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে।

এ ছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের ডান দিকের নিচে পাঁচটি উঁচু বৃত্ত যুক্ত করা হয়েছে। নোটের শহিদ মিনার, মূল্যমানসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে করা, যা স্পর্শ করলে উঁচু মনে হবে। নোটে গোপনে ‘৫০০’ লেখা রয়েছে, যা নির্দিষ্ট কোণে ধরলে স্পষ্ট দেখা যায়। নোটের কাগজে লাল, নীল ও সবুজ তন্তু যোগ করা হয়েছে যা বিশেষ আলোতে দৃশ্যমান হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ৫০০ টাকার নোট চালু হলেও বর্তমানে প্রচলিত পুরনো সব কাগুজে নোট ও কয়েন আগের মতোই চালু থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১০

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১১

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১২