১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখার সময় অসদুপায় অবলম্বনের দায়ে ময়মনসিংহের একটি কেন্দ্র থেকে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলাকালীন সময়ে তাদের বহিষ্কার করা হয়।

বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর তীব্র অসন্তোষ প্রকাশ করে ভাইস-চ্যান্সেলর বলেন, পরীক্ষা ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত না হলে পরীক্ষা নেওয়া একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়।

ময়মনসিংহের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, যতদিন পর্যন্ত পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত শিক্ষক-কর্মকর্তার নৈতিক উন্নয়ন হবে না, ততদিন পর্যন্ত পরীক্ষাগ্রহণ প্রক্রিয়া মানসম্মত হওয়ার কোনো সুযোগ নেই।

ড. আমানুল্লাহ আরও বলেন, মানোন্নয়ন নিশ্চিত করতে, পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এর আগে তিনি ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ পরিবারের

১০

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

১১

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

১২