উল্লাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

উল্লাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের যৌথ আয়োজনে বৃহ:বার সকালে ‍এ দিবসটি পালিত হয়।

‘নেই পাশে যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি ওয়াকাথন রেব করা হয়। ওয়াকাথনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

প্রধান অতিথি বক্তব্যে ইউএনও বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। এ সময় কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা হাফিজুর রহমান,উপজেলা বিএনপির আহব্বায়ক আব্দুল ওয়াহাব, পৌর সচিব রফিকুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম মোগল সহ আরো অনেকে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২