পাবনায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

’মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। 

এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী আলতাব হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম। 

তিনি বলেন, “প্রতিটি দুর্ঘটনা একটি পরিবারের স্বপ্ন কেড়ে নেয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেতনতা ও আইন মানার কোনো বিকল্প নেই।”

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম আজিজ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সাদাকাতুল বারী, পাবনা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মোমিন, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনায়েন কোয়েল সহ অনেকে। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরটিএ’র ইন্সপেক্টর এস এম ফরিদুর রহিম। সভা শেষে বিআরটিএ'র পক্ষ থেকে তিনজন চালকের হাতে মানসম্মত হেলমেট তুলে দেওয়া হয়। এ সময় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের ক্ষতিপূরণ ও সচেতনতা বিষয়ক ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২