সিকৃবির ৬ হলের নাম পরিবর্তন

ছবি সংগৃহীত ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ৬টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আসাদ উদ দৌলা বিষয়টি নিশ্চিত করেন।

নতুন প্রশাসনিক আদেশে বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলের নাম পরিবর্তন ও ৩টির নাম পুনর্বহাল করে এম. সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুররে সামাদ রহমান করা হয়।  অপর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল (রহ.) হল, জেনারেল এমএজি ওসমানী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করা হয়েছে।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত সিকৃবির ছাত্র-ছাত্রীদের জোরালো দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হলসমূহের নাম পরিবর্তন ও সংশোধনের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আসাদ উদ দৌলা বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত সিকৃবির ছাত্র-ছাত্রীদের জোরালো দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হলসমূহের নাম পরিবর্তন ও সংশোধনের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

১০

আজকের নামাজের সময়সূচি

১১

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

১২