উল্লাপাড়ায় এনসিপির অফিসিয়াল কার্যক্রম শুরু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার সকালে পথ সভার মাধ্যমে কার্যক্রম শুরু করেন এনসিপি নেতাকর্মীরা। 

পথ সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির সিনিয়র সদস্য সচিব দ্রুতি অরণ্য চৌধুরী, যুব শক্তির সংগঠক মোর্শেদ আদনান, সংগঠক ইসমাইল সিরাজী। 

সোমবার সকালে উপজেলা কয়েকটি ইউনিয়নে পথসভার উদ্যেশ্যে বের হন তারা। 

উপজেলা সদর থেকে প্রথমে কয়ড়া মোহনপুর ও উধুনিয়া ইউনিয়নে পথসভা করেন। 

এসময় তারা এসব ইউনিয়নের হাটবাজারে আগত লোকজন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। 

মৌলিক সংস্কারের মৌলিক উপাদান, রাষ্ট্রের যে দশটি গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার আবশ্যক, মৌলিক সংস্কারের লক্ষ্য, সাংবিধানিক ব্যবস্থায় মৌলিক সংস্কার সমুহ, উচ্চ কক্ষের প্রধান প্রধান কাজ, সংবিধানের যেসকল গুরুত্বপূর্ণ সংশোধনীর ক্ষেত্রে গণভোট প্রয়োজন হবে নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনয়নে মৌলিক সংস্কারসমুহ সহ ইত্যাদি বিষয় সম্বলিত লিফলেট বিতরণের মধ্য দিয়ে উল্লাপাড়ায় এনসিপির অফিসিয়াল কার্যক্রম শুরু হয়। 

এসময় বৈষম্য বিরোধী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন আকমল হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এনসিপির এ কার্যক্রম চলমান থাকবে বলে এসময় বৈষম্য বিরোধী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ও এনসিপি সমর্থক মেহেদী হাসান জানিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

১০

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

১১

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

১২