এনসিএল টি২০ লোগো উন্মোচন

আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে ৮ দল নিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি২০ ফরম্যাটের প্রথম আসর। শনিবার সন্ধ্যায় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে এই আসরের লোগো উন্মোচন ও টুর্নামেন্ট শুরুর ঘোষণা হয়েছে। জঁমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ, চিত্রনায়ক আমিন খান ও সিয়াম আহমেদ।

আগামী ১১ ডিসেম্বর শুরু হয়ে এনসিএল টি২০ শেষ হবে ২৪ ডিসেম্বর। লঙ্গার ভার্সন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ৮ দল-  ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর,  সিলেট ও ঢাকা মেট্রো অংশ নেবে এই আসরে।

৮ দল সিঙ্গেল লিগ পর্বে পরস্পরের মধ্যে একবার করে মুখোমুখি হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট একাডেমি গ্রাউন্ডে ম্যাচগুলো হবে। আর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্লে অফের ৪ ম্যাচ ও ফাইনাল।

এনসিএল টি২০ প্রথম আসরটিকে লিস্ট "এ" মর্যাদা দেওয়া হয়েছে। এই আসরের প্লাটিনাম পার্টনার আল আরাফাহ ইসলামী ব্যাংক, গোল্ড পার্টনার ওয়ালটন, সিলভার স্পন্সর লিলি ময়েশ্চারাইজ লোশন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২