অসুস্থ হয়ে পড়ায় পরিবারের জিম্মায় মুন্নি সাহা

সাংবাদিক মুন্নি সাহা। ছবি সংগৃহিত

অসুস্থ হয়ে পড়ায় সাংবাদিক মুন্নি সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অসুস্থতার কারণে আইনি প্রক্রিয়ায় মুন্নি সাহাকে রাতে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকায় মুন্নী সাহাকে দেখে স্থানীয়রা ঘিরে ধরে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সুবিধা নিয়ে সরকারের পক্ষে সাফাইয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া তার টকশো ও প্রতিবেদন নিয়ে নানা আলোচনা-সমালোচনা রয়েছে।

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ ও র‍্যাব কর্মকর্তাদের আসামি করা হয়। পাশাপাশি সাতজন সাংবাদিককেও এ মামলায় আসামি করা হয়। তাদের মধ্যে একজন মুন্নী সাহা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১০

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১১

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

১২