ছাগলকাণ্ডের আলোচিত মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজ গ্রেপ্তার

ছবি সংগৃহিত।

‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর, বিশেষ করে ২০২৪ সালের ঈদুল আজহার আগে ছাগলের বায়না এবং তার ছেলে মুশফিকুর রহমান ইফাতের কর্মকাণ্ডের কারণে এই বিষয়টি ব্যাপক আলোচিত হয়।

সাইয়েদ আবদুল্লাহ ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দেওয়ার পর, বিভিন্ন গণমাধ্যম বিষয়টির অনুসন্ধান শুরু করে এবং এনবিআর কর্মকর্তার দুর্নীতির বিস্তারিত তথ্য বের করে আনে।

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ জুন ঢাকার একটি আদালত মতিউর, তাঁর স্ত্রী ও সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। চলতি বছরের ৬ জানুয়ারি অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মতিউর, তাঁর স্ত্রী লায়লা কানিজ, তাঁদের মেয়ে ফারজানা রহমান ঈপ্সিতা ও ছেলে অর্ণবের বিরুদ্ধে আলাদা মামলা করে দুদক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

১

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

২

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৩

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৪

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৫

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৬

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৭

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৮

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

৯

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১০

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১১

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

১২