বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর

মিঠুন চক্রবর্তী। সংগৃহিত ছবি

বাংলাদেশ ইস্যুতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলাদেশের জন্য তার কড়া বার্তা ‘ভারতকে খাটো করে দেখবেন না’। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্প্রীতি নষ্টের বিষয়ে নিজের হতাশাও ব্যক্ত করেছেন তিনি। 

পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মিঠুন বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ, অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে, আমরা কোনো দিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি।’

বাংলাদেশকে সতর্ক করে বিজেপির এই নেতা বলেন, ‘যা সব সর্তকবার্তা শুনছি, টিভিতে দেখছি, তাদের নেতারা যে যা পারছে কথাবার্তা বলছে। আমি একটাই কথা বলবো ভারতকে খাটো করে দেখবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত।’ বাংলাদেশকে দেখে মমতার প্রশাসনকে শিক্ষা নিতে বলেছেন এই বিজেপি নেতা।

অভিনেতা মিঠুন বলেন, ‘সন্ত্রাসসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে। শুধু আমাদের খারাপ লাগে, পশ্চিমবঙ্গ ইতোমধ্যেই নিচের দিকে নামছে। এগুলোর জন্য প্রশাসন দায়ী। তবে ভালো খবর এটাই যে জঙ্গিরা ধরা পড়েছে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার

রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রামিসা হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১২