ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল সৌদি আরবে

ছবি সংগৃহিত।

ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের ওপর আছড়ে পড়েছে। ইসরায়েলি মিডিয়ার খবরে এমনটা দাবি করা হয়েছে। খবর আনাদুলু এজেন্সি

বিস্তারিত তথ্য না জানিয়ে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন (কেএএন) কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের দিকে লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কিন্তু সেটি সৌদি আরবে আছড়ে পড়ে। 

চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল ও লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে হুতিরা। কিন্তু ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশে ইসরায়েলের অবরোধ ও পরে আগ্রাসন পুনরায় শুরুর জবাবে গত মার্চ মাস থেকে ইসরায়েলে পুনরায় হামলা শুরু করে গোষ্ঠীটি।

তবে ইসরায়েলি মিডিয়ায় প্রচারিত এমন খবরে হুতি বিদ্রোহী কিংবা সৌদি আরবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। 

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ মার্চ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে ইয়েমেনের হুতিরা ইসরায়েলে ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২