সাকিবকে ছাড়িয়ে মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট শিকার করেন মিরাজ। যার প্রথমটি শিকার করেই তিনি ছাড়িয়ে গেছেন পূর্বসূরি সাকিবকে। দেশের বাইরে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন মিরাজ। ২৫ ম্যাচে ৪০.৬৯ গড়ে ৮৫ উইকেট শিকার করেছেন মিরাজ।

মিরাজের চেয়ে একটি টেস্ট বেশি খেলে ৮৩ উইকেট শিকার করেছেন সাকিব। তবে এই বাঁহাতি স্পিনার উইকেট শিকার করেছেন মিরাজের চেয়ে অনেক কম গড়ে। ৩৩.২৮ গড়ে উইকেট শিকারই বলে দেয় দেশের মতো দেশের বাইরেও বেশ কার্যকরী ছিলেন সাকিব।

এদিকে দেশের বাইরে এই দুজনেরই শুধু পঞ্চাশের অধিক টেস্ট উইকেট আছে। তৃতীয় স্থানে থাকা তাইজুল ইসলাম ১৫ টেস্টে শিকার করেছেন ৪১ উইকেট। ১৪ টেস্টে ৪১ উইকেট শিকার করে পেসারদের মধ্যে সবার ওপরে তাসকিন আহমেদ। ১৫ টেস্টে ৩৪ উইকেট শিকার করে পাঁচ নম্বরে মোহাম্মদ রফিক।

তাইজুলের দখলে দেশের মাঠে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা। এই বাঁহাতির শিকার ১৭০ উইকেট। ১৬৩ উইকেট নিয়ে দুইয়ে সাকিব। দেশের ভেতরে ১০০ উইকেট আছে মিরাজেরও।

তবে দেশ ও বিদেশ মিলিয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ধরে রেখেছেন সাকিব। ৭১ টেস্টে ৩১.৭২ গড়ে ২৪৬ উইকেট সাকিবের। ৫০ টেস্টে ৩২.২৯ গড়ে ২১১ উইকেট নিয়ে দুইয়ে তাইজুল। বাংলাদেশের এই দুই বোলারেরই শুধু দুই শতাধিক উইকেটের রেকর্ড আছে। তাইজুলের সমান টেস্টে ১৮৯ উইকেট নিয়ে তিনে মিরাজ। আরেক বাঁহাতি মোহাম্মদ রফিকের টেস্টে উইকেট সংখ্যা কাটায় কাটায় ১০০।

পেসারদের মধ্যে ৩৬ টেস্টে ৭৮ উইকেট শিকার করে সবার ওপরে মাশরাফি বিন মর্তুজা। বর্তমানে খেলছেন এমন পেসারদের মধ্যে সর্বোচ্চ ৪৬ উইকেট তাসকিন আহমেদের।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

১১

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

১২